Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»অস্ট্রেলিয়ার কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান জাহিন
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান জাহিন

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২২, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অস্ট্রেলিয়ার সিডনিতে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার’ কিশোর ফারহান জাহিন।

স্থানীয় সময় শনিবার (১৮ মে) সিডনির ব্যাংকসটাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে দেশটির ছয়টি রাজ্য থেকে আগত বিপুল সংখ্যক স্কুলশিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

প্রতিযোগিতায় বিজয়ী হয়ে  তিন হাজার ডলারসহ ন্যাশনাল চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন ফারহান জাহিন। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন ভিক্টোরিয়া স্টেটের হাফসা বতুল এবং তৃতীয় হয়েছেন সালমান মোহাম্মদ।

কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশ নেয়। একই প্রতিযোগিতায় দুই পারা কুরআন মুখস্ত করায় অংশ নেয় ৩৫০ জনেরও বেশি প্রতিযোগী।

অস্ট্রেলিয়ায় প্রায় ৫০টি ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩০টি মসজিদ এ প্রতিযোগিতায় যুক্ত ছিল। আর বিচারক ও আয়োজক হিসেবে ছিলেন ৭০ জনেরও বেশি ধর্মীয় ব্যক্তিত্ব।

অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্য থেকে তাজবিদসহ পবিত্র কুরআন শরীফের দুই পারা মুখস্ত তেলাওয়াতের প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, প্রবাসী মুসলিমদের সামাজিক সংগঠন ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়াহ সার্কেলের (আইপিডিসি) অধীনে শিক্ষাপ্রতিষ্ঠান আল তাজকিরাহ ইনস্টিটিউট দ্বিতীয়বারের মতো চলতি বছরের পবিত্র রমজান মাসে পুরো অস্ট্রেলিয়ায় শিশু-কিশোরদের জন্য

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

জুন ২, ২০২৬

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

জুন ২, ২০২৬

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.