Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
গুরুত্বপুর্ণ নিউজ নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

এক ঘণ্টায় ভোট পড়েছে একটি

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২১, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বুথে এক ঘণ্টায় মাত্র একটি ভোট পড়েছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। 
মঙ্গলবার (২১ মে) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সরেজমিনে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের লাইনের কথা মাথায় রেখে রশি দিয়ে তিনটি সারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত কর্মীরা অলস সময় পার করছে। মাঝেমধ্যে দুই একজন ভোটার এলে তাদেরকে ভোট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। এক পুলিশ সদস্যকে বসে বসে ইউটিউবে মোশাররফ করিমের নাটকও দেখতে দেখা গেছে।
তালমা আমিনুদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তালমা ইউনিয়নের পূর্ব সদরবেড়া গ্রামের বাসিন্দা খায়েরউদ্দীন মিয়ার (৫৭) সঙ্গে কথা হলে তিনি বলেন, ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বাররা আমাগো কামে লাগে না। তাই এই নির্বাচন নিয়া আমাগো অত ভাবাভাবি নাই। এইজন্যে মানুষ কম আসতেছে।
রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আনসার সদস্য জোবায়ের হোসেন বলেন, মানুষজন কম আসছে বলে আমরা বসে রয়েছি। ভোটার না আসলে তো আমাদের বসে থাকা ছাড়া আর কাজ কী।
ওই কেন্দ্রের দ্বায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা ও সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাজ্জাক তালুকদার বলেন, সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ৩ হজার ৩৬৬ ভোটের বিপরীতে ৮৫টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হার বাড়বে। কৃষি প্রধান এলাকা হওয়ায় মানুষ মাঠের কাজে গেছেন। দুপুরের দিকে চাপ বাড়তে পারে বলে জানান তিনি।
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

‘নবীর সন্তান নবী হলে আপত্তি নেই, পীরের সন্তান পীর হলে আপত্তি কেন?’—প্রশ্নের জবাব দিলেন মুফতি নোমান কাসেমী

আগস্ট ৩০, ২০২৬

নারীকে লাথির ভিডিও ভাইরাল, ভোক্তা অধিকার নয়— ব্যবসায়িক বিরোধের জেরে হামলা

আগস্ট ৩০, ২০২৬

হজের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে: পর্যটনমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.