Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»নিক্সন চৌধুরীকে শোকজ
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

নিক্সন চৌধুরীকে শোকজ

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২৭, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আজ সোমবার তাকে শোকজের নোটিশ পাঠিয়েছেন এ দুই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. জিয়াউল হক খান। আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিক্সন চৌধুরীকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি মজিবুর রহমান চৌধুরী, মাননীয় সংসদ সদস্য ২১৪ ফরিদপুর-০৪। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শহিদুল ইসলাম ‘আনারস’ প্রতীক কর্তৃক তার (মো. শহিদুল ইসলাম) বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটসঅ্যাপে অবহিত করেছেন এবং এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয়েছে।

এ ছাড়া, ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪ উপলক্ষে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোখলেছুর রহমান (ঘোড়া প্রতীকের প্রার্থী) আপনার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ দাখিল করেছেন। এ সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘন বিষয়ে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

যেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২-এর উপবিধি (১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি।’ উল্লিখিত, বিধি-২২-এর উপবিধি (১) ও (২) অনুযায়ী সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

সেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি-২২-এর উপবিধি (১) ও (২) এবং বিধি-১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথিসমুহে, আপনার কর্তৃক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়েছে। এই অবস্থায়, আপনি সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও কেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা, আগামী ২৮ মে বিকেল ৪টার মধ্যে উপজেলা নির্বাচন অফিসার, ভাঙ্গা সদরপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায়, আপনার বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

জুন ২, ২০২৬

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

জুন ২, ২০২৬

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.