Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

পদোন্নতি পেলেন হিজাব নিয়ে কটাক্ষ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :জুন ৫, ২০২৪No Comments1 Min Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

গত ১২ মার্চে হিজাব-নিকাব পরায় ছাত্রীদের কটাক্ষ ও হেনস্থা করা এবং মেসেঞ্জারে আপত্তিকর মেসেজ পাঠানোর অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক হাফিজুর রহমানকে ৫ বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এই শাস্তির তিন মাস পার না হতেই অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি।

সোমবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের ৫৩১তম সিন্ডিকেট সভায় তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়।

গত ১১ মার্চ সকালে ইসলামিক স্ট্যাডিজ পরিবার (রাবি) নামে একটি ফেসবুক গ্রুপে সিদরাতুল মুনতাহা নামে একটি আইডি থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে ড. হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে হিজাব-নিকাব পরে যাওয়ায় কটাক্ষ ও হেনস্থা করার অভিযোগ করা হয়।

পরবর্তীতে মেসেঞ্জারে ছাত্রীদের সঙ্গে করা আপত্তিকর কিছু কথপোকথনের স্কিনশটও পোস্ট করা হয় ওই গ্রুপে। এরপর বিকেলে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে বিভাগের শতাধিক শিক্ষার্থী। এছাড়া, ওই শিক্ষকের শাস্তির দাবিতে ওইদিনই বিভাগের সব শিক্ষার্থীর পক্ষ থেকে সভাপতি বরাবর লিখিত আবেদন জানানো হয়। পরদিন (১২ মার্চ) সকাল ১০টায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে শিশুসহ আহত ১০

আগস্ট ৩১, ২০২৬

‘নবীর সন্তান নবী হলে আপত্তি নেই, পীরের সন্তান পীর হলে আপত্তি কেন?’—প্রশ্নের জবাব দিলেন মুফতি নোমান কাসেমী

আগস্ট ৩০, ২০২৬

হজের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা চলছে: পর্যটনমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.