Close Menu
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Facebook X (Twitter) Instagram Threads
Facebook X (Twitter) Instagram
Jubokantho24
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
Jubokantho24
Home»জাতীয়»মাওলানা মামুনুল হকের মুক্তি দাবিতে কাবা চত্ত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

মাওলানা মামুনুল হকের মুক্তি দাবিতে কাবা চত্ত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মার্চ ৮, ২০২৪No Comments2 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যুবকণ্ঠ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে মক্কায় অবস্থানরত বাংলাদেশিদের নিয়ে পবিত্র কাবা চত্ত্বরে দলীয় সভাপতি মাওলানা মামুনুল হকের মুক্তির দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮মার্চ) সন্ধ্যায় বাইতুল্লাহ চত্ত্বরে দোয়া পরিচালনা করেন বনানী বিটিসিএল জামিয়া মুহাম্মাদিয়া ঢাকার শিক্ষা সচিব মাওলানা ওয়াজেদ আলী।

এ সময় বক্তারা বলেন, মাওলানা মামুনুল হক দেশ ও জাতির সম্পদ তিনি একজন প্রাজ্ঞ, অভিজ্ঞ শিক্ষাবিদ, বরেন্য শায়খুল হাদীস। এ দেশের সুপরিচিত ওয়ায়েজ ও আদর্শিক রাহবার। দীর্ঘ তিন বছরেরও অধিক সময় তাঁকে সর্ম্পূর্ণ বেআইনিভাবে জেলে আটক করে রাখা হয়েছে। যার ফলে যেমনিভাবে দেশ ও জাতি ক্ষতিগ্রস্থ হচ্ছে ঠিক তেমনিভাবে ছাত্ররাও তার দরস থেকে বঞ্চিত হচ্ছে। তাই জাতির এ ক্রান্তিলগ্নে রমজানের পূর্বেই মাওলানা মামুনুল হককে মুক্তি দেওয়ার জোর দাবী জানান।

বক্তারা আরও বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এ মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে মুমিন মুসলমানেরা তাক্বওয়া অর্জনে সচেষ্ট হয়। তাই প্রত্যেক মুসলমানের উচিত রমজানের ফয়েজ ও বরকত হাসিল করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক মজলিসের সেক্রেটারি মাওলানা আবু সাঈদ নোমান, যুব মজলিস ঢাকা মহানগরীর মজলিসে আমেলা সদস্য ও উত্তরা বাইতুল মুমিন মাদরাসার প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন, মুফতি সাঈদ আহমাদ, দারুল উলুম ইসলামিয়া মাদরাসা কুমিল্লার মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, শায়খ সাঈদ আহমদ পালনপুরী ইসলামি রিসার্চ সেন্টারের মুহতামিম মাওলানা ওয়ালীউল্লাহ, আবু বকর সিদ্দিক রা. কওমি মাদরাসার মুহতামিম মাওলানা আবু রাইহান, শ্রমিক মজলিস মক্কা শাখার সভাপতি মাওলানা কবির আহমদ প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
নিউজ ডেস্ক :

Related Posts

শাপলার গণহত্যার পর তোফায়েল বলেছিলেন, ‘৫ মে আমরা বিজয়ী হয়েছি’

জুন ২, ২০২৬

মৃত্যুর পর মায়ের লাশে পচন, জানেন না বুয়েট শিক্ষক-সচিবসহ সন্তানেরা

জুন ২, ২০২৬

ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হলো হত্যা মামলার আসামিকে

মে ২৭, ২০২৬
Facebook X (Twitter) Instagram Pinterest
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • মুসলিম বিশ্ব
  • ইসলাম
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
© ২০২৬ Jubokantho24. Designed by Naim.

Type above and press Enter to search. Press Esc to cancel.