Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»শেখ হাসিনার বিচার দাবিতে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    শেখ হাসিনার বিচার দাবিতে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :আগস্ট ১৫, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আরাফাত নুর;

    ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সকালে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের,সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, যুগ্ম আহ্বায়ক গাজি হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান প্রমুখ নেতৃবৃন্দ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

    মে ২৭, ২০২৬

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল সাড়ে ৭টায়

    মে ২৬, ২০২৬

    রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

    মে ২৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.