Close Menu
Jubokantho24
    Facebook X (Twitter) Instagram Threads
    Facebook X (Twitter) Instagram
    Jubokantho24
    Jubokantho24
    Home»জাতীয়»৪০ বছরে যে কাজ হয়নি ৪ বছরে আমি তা করেছি : মেয়র তাপস
    জাতীয় নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :

    ৪০ বছরে যে কাজ হয়নি ৪ বছরে আমি তা করেছি : মেয়র তাপস

    নিউজ ডেস্ক :By নিউজ ডেস্ক :মে ২০, ২০২৪No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমি মেয়ের হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত চার বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি।

    গতকাল রোববার (১৯ মে) ডিএসসিসির নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ তাপস এ কথা বলেন। দায়িত্বভার গ্রহণের চার বছর অতিক্রম উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি।

    মেয়র তাপস বলেন, ‘করোনা মহামারির সংকটকালে আমি দায়িত্বভার গ্রহণ করি। দায়িত্বভার গ্রহণের পর মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ঢেলে সাজাতে আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেই। সে লক্ষ্য বাস্তবায়নে ২০২০ সালের ৬ জুন আমরা বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করি। বর্তমানে সূচি অনুযায়ী সারাবছরই আমরা এই কার্যক্রম পরিচালনা করে চলেছি।’
    মেয়র তাপস বলেন, ‘বর্তমানে এক হাজার ৫০ মশককর্মী ও মশক সুপারভাইজার নিয়মিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন করছে। একইসঙ্গে আমরা প্রয়োজনীয় যান-যন্ত্রপাতিও বৃদ্ধি করেছি। মেয়র বলেন, গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নয় হাজার ৭৬৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি, যা সারাদেশের মোট রোগীর মাত্র ৩ দশমিক ৬০ শতাংশ। ফলে সফলতার সঙ্গে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    নিউজ ডেস্ক :

    Related Posts

    চাঁদাবাজি কোথায় বেড়েছে, তালিকা পেলে ব্যবস্থা নেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

    মে ১২, ২০২৬

    চাঁদাবাজি-কিশোর গ্যাং-মাদক ঠেকাতে যাদের ফোন দিই তারাই গডফাদার: এডিসি জুয়েল

    মে ১১, ২০২৬

    প্রধানমন্ত্রীর কাছে ঝুঁকিভাতা-ওভারটাইম বিলসহ এক গুচ্ছ দাবি পুলিশের

    মে ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © ২০২৬ Jubokantho24. Designed by Naim.

    Type above and press Enter to search. Press Esc to cancel.